রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, হাইপারসনিক নিউক্লিয়ার মিসাইল মোতায়েনে প্রস্তুত রাশিয়া। গতকাল বুধবার দ্রুতগতির এবং অত্যাধুনিক মিসাইলের পরীক্ষা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এই কথা বলেন প্রেসিডেন্ট পুতিন। গতকালের পরীক্ষা সফল হয়েছে।
প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, আগামী বছর থেকে এই মিসাইল মোতায়েন করা হবে। সশস্ত্র বাহিনীর হাতে যাবে অত্যাধুনিক মিসাইল। গত মে মাসে রাশিয়ার বিজয় দিবসের প্যারেডে কেএইচ-৪৭এম২ কিনজাল নামে হাইপারসনিক নিউক্লিয়ার অস্ত্র প্রদর্শন করা হয়। গত মার্চেই এই বিশেষ ক্ষমতাসম্পন্ন কৌশলী অস্ত্রের কথা ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট পুতিন। - চ্যানেল নিউজ এশিয়া
ইত্তেফাক/আরকেজি
