এইচএসসি’র ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

আপডেট : ২৩ মার্চ ২০২০, ২০:৫২

উদ্দীপক: ইসরাত জাহান রুনা একটি পণ্যের দাম জিজ্ঞাস করলে দোকানদার ৫০০ টাকা চাইলেন। ফারিহা ৪০০ টাকা বলতে, দোকানদার ৪৫০ টাকা কিনা রয়েছে বলে জানান। অবশেষে দোকানদার উক্ত পণ্য ৪০০ টাকাই বিক্রি করলেন। রুনা সিরাজ দোকানদারকে বললেন, মিথ্যা কথা বলেন কেন? তার মতে, প্রত্যেক ব্যবসায়ীর উচিত ন্যায্য মূল্যে উন্নত মানের পণ্য সরবরাহ করা, চাহিদা মতো পণ্যসামগ্রী সহজশর্তে গ্রাহকদের প্রাপ্তি নিশ্চিত করা ।

ক) শব্দ দূষণ কী?

খ) ব্যবসায়ের মূল্যবোধ ও নৈতিকতা পরস্পর সম্পর্কিত? আলোচনা কর।

গ) উপরের উদ্দীপকে রুনার উপলব্দি কোন ধরণের ব্যবসায়িক ধারণা? আলোচনা কর।

ঘ) উদ্দীপকের রুনা কোন ধরণের সামাজিক দায়িত্ব পালনের কথা বলেছেন? তোমার মতামত দাও।

উদ্দীপকের ক নং প্রশ্নের উত্তর: শব্দের কারণে শান্ত ও নিরিবিলি পরিবেশের যে অস্বাভাবিকতার জন্ম দেয় এবং পারিপার্শ্বিকতায় শব্দ ও কোলাহল বেড়ে যায় তাকে শব্দ দূষণ বলে।

উদ্দীপকের খ নং প্রশ্নের উত্তর: কোনটি ভালো কোনটি মন্দ, কোনটা উচিত কোনটা অনুচিত এই সংক্রান্ত ব্যবসায়িক বোধ বা উপলব্দি ব্যবসায়িক বিশ্বাস,ধারণা ও দৃষ্টিভঙ্গিকে ব্যবসায়িক মূল্যবোধ বলে। অন্যদিকে ব্যবসায়ের ক্ষেত্রে উচিত-অনুচিত মেনে চলা বা ভালোকে গ্রহণ ও মন্দকে বর্জন করে চলাই ব্যবসায় নৈতিকতা।

এই ধরণের বোধ বা উপলব্দি হতে ভালো মন্দ সম্পর্কে ধারণা সৃষ্টি হয়। আর এই ধারণাই নৈতিকতা। মূল্যবোধ যদি ইতিবাচক হয় তবে নৈতিক আচরণই প্রকাশ পায়। এ থেকে বোঝা যায় যে মূল্যবোধ ও নৈতিকতা পরস্পর সম্পর্কিত। প্রথমে দৃষ্টিভঙ্গি এবং এর থেকে মেনে চলার আগ্রহ একটির সাথে আরেকটি সম্পর্কিত।