করোনায় আক্রান্তের সঙ্গে সেলফি,৬ কর্মকর্তা বহিষ্কার

আপডেট : ২৩ মার্চ ২০২০, ২১:২৭

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত এক সহকর্মীর সঙ্গে সেলফি তুলে বহিষ্কার হলেন পাকিস্তানের সিন্ধ প্রদেশের ছয় রাজস্ব কর্মকর্তা। রবিবার পাকিস্তান সরকার তাদের বহিষ্কার করে ।  

দুবাইভিত্তিক দৈনিক খালিজ টাইমসেরর প্রতিবেদনে বলা হয়, ইরান সফর করে আসা করোনায় আক্রান্ত ইরশাদ আলী রাজপার নামের এক সরকারি কর্মকর্তার সঙ্গে ওই ছয়জন রাজস্ব কর্মকর্তা সেলফি তুলেন এবং সাক্ষাত করেন। তবে বহিষ্কৃতরা দাবি করেছেন, ওই সহকর্মীর করোনায় আক্রান্তের বিষয়ে তারা কিছু জানতেন না। 

এ বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপতিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী রাজস্ব করোনায় আক্রান্ত কর্মকর্তা ইরশাদ আলী রাজপারের সঙ্গে সেলফি তোলার জন্য তাদের বহিষ্কার করা হলো।  

 পাকিস্তানে এখন পর্যন্ত ৮০৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন; মারা গেছেন ছয়জন ।

ইত্তেফাক/এআর