মহেশপুরে ৬৬ প্রবাসীর বাড়ির সামনে লাল পতাকা

আপডেট : ২৩ মার্চ ২০২০, ২১:২৮

ঝিনাইদহের মহেশপুরে ৬৬ প্রবাসীর বাড়ির সামনে লাল পতাকা উত্তোলন করে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ইতিমধ্যে ১২২ জন হোম কোয়ারেন্টাইনে আছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনজুমানারা বেগম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার জানান, এ উপজেলায় ৬৬ প্রবাসীর বাড়ির সামনে লাল পতাকা তুলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং তাদের পরিবারের ১২২ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ঐ বাড়ির আশপাশে না যাওয়ার জন্য ইউপি চেয়ারম্যান ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করা হয়েছে।