ঈশ্বরগঞ্জে ৬৯ হাজার টাকা জরিমানা আদায়

আপডেট : ২৩ মার্চ ২০২০, ২১:৩১

দ্রব্যমূল্য সহনশীল রাখার লক্ষ্যে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে ৬৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গত রবি ও সোমবার দুই দিনে উপজেলার ঈশ্বরগঞ্জ, উচাখিলা, আঠারোবাড়ি ও লক্ষ্মীগঞ্জ বাজারের বিভিন্ন দোকানপাটে সহকারী কমিশনার ভূমি সাঈদা পারভীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।