গোপালগঞ্জে নসিমনচাপায় ওষুধ ব্যবসায়ী নিহত

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ১০:২৪

গোপালগঞ্জের কাশিয়ানীতে নসিমনচাপায় কামাল মিয়া (৫০) নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার রাতে কাশিয়ানী উপজেলার চাপতা মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।

 

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, উপজেলার বোয়ালিয়া বাজারে কামাল মিয়ার ওষুধের দোকান আছে। রাতে দোকান থেকে বাড়ি ফিরছিলেন। তিনি চাপতা মাদ্রাসা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি নসিমন তাকে নিচে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

আরো পড়ুন : শেখ হাসিনা ৪ জেলায় নির্বাচনী কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আজ

তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।