পিরোজপুরে সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত মার্কেট ও দোকানপাট বন্ধ

আপডেট : ২৩ মার্চ ২০২০, ২২:৩৬

করোনা ভাইরাস সংক্রমণ রোধে পিরোজপুর জেলাব্যাপী প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত সব মার্কেট, বিলাসসামগ্রীর দোকান চায়ের  দোকান, হোটেল, রেস্টুরেন্ট, বেকারি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে মুদি, কাঁচাবাজার, ওষুধের দোকান খোলা থাকবে। গতকাল সোমবার পিরোজপুর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং জেলা ব্যবসায়ী সমিতির যৌথ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশনা দেওয়া হয়। পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ ব্যবস্থা বলবত্ থাকবে।