হোম কোয়ারেন্টাইনে রাকিটিচ

আপডেট : ২৪ মার্চ ২০২০, ০৬:০৫

গোটা ইউরোপ জুড়েই এখন করোনা ভাইরাসের প্রকোপ। ইতালি, স্পেন কিংবা ফ্রান্স—সব জায়গাতেই একই সংকট। ইউরোপের খেলাধুলা তাই একরকম বন্ধ।

বন্ধ লা লিগাও। লিগ স্থগিত হওয়ায় ছুটিতে ইতালিতে বেড়াতে গিয়ে ছিলেন বার্সেলোনার ক্রোয়েশীয় মিডফিল্ডার ইভান রাকেটিচ। ইতালির ন্যাপলস ভ্রমণের পর থেকে হোম কোয়ারেন্টাইনে আছেন তিনি।

নিজ বাসায় কোয়ারেন্টাইন অবস্থায় বার্সেলোনা টিভিকে জানিয়েছেন নিজের অভিজ্ঞতার কথা। জানিয়েছেন, কেবল আবর্জনা ফেলতেই বাড়ির বাইরে যাওয়া হয় তার। এই সময় ফিটনেস ঠিক রাখতে বাসায় করছেন শারীরিক কসরত। সময় কাটাচ্ছেন স্ত্রী এবং সন্তানের সঙ্গে।

ইত্তেফাক/এমআর