ভাণ্ডারিয়ায় জেপির ওষুধ ও হ্যান্ডগ্লোবস বিতরণ

আপডেট : ২৪ মার্চ ২০২০, ১৩:৪৪

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে জাতীয়পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি প্রতিষ্ঠিত বে-সরকারি সামাজিক প্রতিষ্ঠান দুঃস্থ কল্যাণ সংস্থা (ডিকেএস) এর উদ্যোগে তার নির্বাচনী এলাকা পিরোজপুর-২ (ভাণ্ডারিয়ায়-কাউখালী-ইন্দুরকানীতে) অসহায় মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সোমবার এবং মঙ্গলবার পৃথক ভাবে ওষুধ, হ্যান্ডগ্লোবস বিতরণ করা হয়।

বিতরণ করেন জেপির উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক, সাবেক সদর ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মো. আনোয়ার হোসেন,  দুঃস্থ কল্যাণ সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার আলী, পৌর কাউন্সিলর মো. জালাল উদ্দিন সিকদার, পৌর কর্মকর্তা মো. আমিনুর রহমান, জেপি নেতা মো. আমির হোসেন মল্লিক প্রমুখ। পৃথকভাবে হ্যান্ডগ্লোবস বিতরণ করেন জেপির উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু। এসময় জেপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া গতকাল সাপ্তাহিক হাটের দিন থাকলেও প্রশাসন, বাজার ব্যাবস্থাপনা কমিটি ও ব্যাবসায়ী কল্যাণ সমিতির সমন্বিত সিদ্ধান্তে অতিরিক্ত জনসমাগন রোধে বাজারের দোকানপাট বন্ধ থাকলেও ভাণ্ডারিয়া পৌরসভার উদ্যোগে হাটে আসা দুর-দুরান্তের পথচারিদের মধ্যে নোবেল করোনা ভাইরাস (২০১৯-এন কব) প্রতিরোধে করণীয় লিফলেট বিতরণ করা হয়। উপজেলা পরিষদের উদ্যোগে বিভিন্নস্থানে অবস্থানরত সকল যানবাগনে স্প্রে করা হয়।

 ইত্তেফাক/আরকেজি