সবুজের বুকে ‘ব্যালেন্সড-লাইফ’ বিজয়ীরা

আপডেট : ২৪ মার্চ ২০২০, ১৮:২৯

>> জিলফুল মুরাদ শানু

 

কর্মজীবন আগে না ব্যক্তিজীবন আগে—এ নিয়ে রয়েছে সংশয়। অনেকেরই জীবন কেটে যায় এই ভাবনায় যে, কীভাবে ওয়ার্ক-লাইফ ব্যালেন্স করে জীবনটাকে উপভোগ করা যায়। যখন কাজে ব্যস্ত হয়ে যান তখন নিজেকে আর সময় দেওয়া হয় না, আবার অপচয় করার মতো সময়ও কিন্তু কম নেই। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যালেন্স রক্ষা করা খুবই জরুরি।

কাজকে ব্যক্তিগত জীবন থেকে আলাদা করে কখনোই সুখী হওয়া যায় না। সেজন্য জনসাধারণের মাঝে ওয়ার্ক-লাইফ ব্যালেন্স ধারণাকে উত্সাহিত ও উন্নীত করার জন্য বাংলাদেশের একমাত্র ব্যালেন্সড ড্রিংকিং ওয়াটার ব্র্যান্ড স্পা একটি ‘ব্যালেন্সড-লাইফ’ গল্প প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার হিসেবে সমপ্রতি ঘুরিয়ে আনা হয়েছে মীরসরাইয়ের মহামায়া লেক থেকে।

দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া, যা চট্টগ্রাম থেকে ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত। পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা ১১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে এই লেক। মূলত এটি একটি সেচ প্রকল্প। এই মহামায়া প্রকল্পে রয়েছে লেক, পাহাড়, ঝর্ণা ও রাবার ডেম। চারদিকে সবুজে মোড়ানো পাহাড়, তার ভাঁজে ভাঁজে স্বচ্ছ জলের প্রণয়। দেখে মনে হয় যেন একেবারেই সুপরিকল্পিত কোনো মায়াভরা নিঃসর্গ। কোনো শিল্পী যেন খুব যত্ন করেই এঁকেছেন এই ছবি। যে ছবির কোনো খুঁত নেই। আছে সবুজের নেতৃত্বে নানা রঙের সম্মিলন। এছাড়াও এদিক-ওদিক রয়েছে বসার ব্যবস্থাও। এ যেন এক অদ্ভুত সৌন্দর্য। অপরূপ এই সৌন্দর্য দেখার সুযোগ পায় ১৫ জন বিজয়ী। ভ্রমণের অংশ হিসেবে খৈয়াছড়া ঝরনা পরিদর্শন, মহামায়া হ্রদে কায়াকিং, ক্যাম্প ফায়ার, তাঁবুতে রাত্রিযাপন, মজার গেমস সহ নানান আয়োজন উপভোগ করেছে এই প্রতিযোগিতার বিজয়ীরা।

‘ব্যালেন্সড-লাইফ’ গল্প প্রতিযোগিতার বিজয়ী নেওয়াজ চৌধুরী বলেন, ছোট-বড় অসংখ্য পাহাড়ের মাঝখানে অবস্থিত মহামায়া লেকের অন্যতম আকর্ষণ পাহাড়ি ঝরনা। স্বচ্ছ পানির জলাধারের চারপাশ সবুজ চাদরে মোড়া এই লেকটি, যা আমাদের মুগ্ধ করেছে। আমাদের এমন একটি সুন্দর জায়গায় ভ্রমণের সুযোগ করে দেওয়ায় স্পা-কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

প্রতিযোগিতার আয়োজক আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর হেড অব মার্কেটিং মো. মাইদুল ইসলাম বলেন, কর্মব্যস্ত মানুষের মধ্যে ওয়ার্ক-লাইফ ব্যালেন্সের ধারণাকে উত্সাহিত ও উন্নীত করার জন্য আমরা ‘ব্যালেন্সড-লাইফ’ গল্প প্রতিযোগিতা শুরু করি। এই গল্প প্রতিযোগিতার সেরা ১৫ জনকে নিয়ে আমরা চট্টগ্রামের মহামায়া লেক ঘুরে আসি।