কদমের মতো নাকি করোনা
এত বেশি তাকে ভয় করো না।
পৃথিবীতে বহুবার ভাইরাস,
আতঙ্ক ছড়িয়েছে রাশ-রাশ।
বন্যা মহামারী দুর্যোগ,
ঘটিয়েছে সাময়িক দুর্ভোগ।
মানুষ এক সংগ্রামী সত্তা,
নিজেরা বানায় নিরাপত্তা।
ভালোবেসে পেয়েছে আরোগ্য,
যুদ্ধ ও প্রেমে তারা যোগ্য।
এ লড়াই করোনার সঙ্গে,
চলবেই বিশ্বে ও বঙ্গে।
