সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৭৯

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ১৫:১৪

সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৭৯ জনকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সাতক্ষীরা জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ২২ জন, কলারোয়া থানা থেকে ১১ জন, তালা থানা থেকে ৭ জন, কালিগঞ্জ থানা থেকে ১০ জন, শ্যামনগর থানা থেকে ৪ জন, আশাশুনি থানা থেকে ১০ জন, দেবহাটা থানা থেকে ১০ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৬ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ শনিবার মধ্যরাত থেকে যান চলাচলে নিষেধাজ্ঞা

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

ইত্তেফাক/নূহু