পুরান ঢাকায় দরকার হ্যান্ড স্যানিজাইটার

আপডেট : ২৪ মার্চ ২০২০, ২১:৫৭

অধ্যাপক আ ব ম ফারুক (পরিচালক, বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়) করোনা ভাইরাসের বিস্তার রোধে গণহারে হ্যান্ড স্যানিজাইটার সবচেয়ে সহজ ও সবচেয়ে কম খরচে তৈরি করার একটি ফরমুলা দিয়েছেন—আইসোপ্রপাইল অ্যালকোহল অথবা ইথানল ৮০ মিলিলিটার। গি­সারিন ৫ মিলিলিটার। সাইট্রাল বা লেমন অয়েল ৫ ফোঁটা। পানি ১৫ মিলিলিটার। হাটখোলা বা মিটফোর্ডের কেমিক্যাল দোকান থেকে ২০/২৫ টাকায় কিনে এসব উপকরণ একসঙ্গে মিশিয়ে প্লাস্টিকের বোতলে ভরলে ১০০ মিলিলিটার হ্যান্ড স্যানিজাইটর তৈরি হবে। চা চামচের আধা চামচ এই হ্যান্ড স্যানিজাইটার দিয়ে দুই হাত ঘষলে হাত দুটি করোনা ভাইরাসমুক্ত হবে এবং এভাবে হাতের সংস্পর্শে দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটবে না বলে আশা করা যায়। অতএব পুরানো ঢাকার অতি ঘন বসতিপূর্ণ এলাকায় বসবাসরত হাজার হাজার পরিবারের মধ্যে স্বল্পমূল্যে বণ্টনের জন্য বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টার ও ফার্মেসি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে বিপুল পরিমাণ হ্যান্ড স্যানিজাইটার তৈরির ব্যবস্থা করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

হাজী মো. আলী বশির

৮৮/৮৯ আগাসাদেক রোড,

মাহবুব আলী

৪১ আবদুল হাদী লেন,

বংশাল, ঢাকা