টাঙ্গাইলের মধুপুর উপজেলায় অটোরিকশা ছিনতাইকালে গণপিটুনির শিকার হয়ে এক জন নিহত ও দুই জন আহত হয়েছেন। নিহতের নাম শাহীন। তার বাড়ি টাঙ্গাইলের সখিপুর উপজেলার বড়চওনা গ্রামে।
মধুপুর থানা পুলিশ জানায়, গত সোমবার রাত ৯টায় ঐ তিন ছিনতাইকারী মধুপুর উপজেলার দিঘরবাইদ গ্রামে এক আত্মীয়বাড়ি যাবার কথা বলে ঘাটাইল উপজেলার পাকুটিয়া বাজার থেকে একটি অটোরিকশা ভাড়া করেন। অটোচালক আলআমিন জানান, দিঘরবাইদ দক্ষিণ পাড়া গ্রামে আসা মাত্র ঐ তিন ছিনতাইকারী তাকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যেতে থাকে। চিত্কারে গ্রামবাসী এগিয়ে এসে তিন জনকে আটক করে। গণপিটুনি দেয়। এতে শাহীন ঘটনাস্থলেই নিহত হয়। তার সহযোগী বাবুল ও কবীর পিটুনিতে আহত হয়।
