আড়াইহাজারে ৬ বস্তা গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, আটক ১

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ১৬:০৮

আড়াইহাজার থানা পুলিশ ৬ বস্তা গাঁজাসহ ফারুক হোসেন (৪০) নামের  এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার বিশনন্দী ফেরীঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফারুক কৃষ্টিয়া জেলার মিরপুর উপজেলার রাজনগর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। 

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, 'পুলিশের নিকট গোপনে খবর ছিল বিশনন্দী ফেরীঘাট দিয়ে মাদকের একটি বড় চালান আসতে পারে। এই খবরের ভিত্তিতে পুলিশের কয়েকটি টিম তাদের ঘেরাও করে একটি প্রাইভেট কারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার করে।'

আরও পড়ুনঃ উলিপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদকসহ ৯ নেতা আটক

ওসি আরো জানান, মাদকের চালানটি বিবাড়ীয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ৬টি বস্তায় ৪০ কেজি গাঁজা রয়েছে বলে পুলিশ জানায়। এই ব্যাপারে থানায় মামলা হয়েছে।

ইত্তেফাক/নূহু