বিকাশে টাকা আনা যাবে ভিসা কার্ড থেকে

আপডেট : ২৪ মার্চ ২০২০, ২৩:২৫

যে কোনো ভিসা কার্ড থেকে এখন খুব সহজেই কোনো ধরনের চার্জ ছাড়াই বিকাশ অ্যাকাউন্টে টাকা আনা যাবে। বিকাশের অ্যাড মানি সেবায় দেশের লাখ লাখ গ্রাহক বাংলাদেশের যে কোনো ব্যাংকের ইস্যুকৃত ভিসা ডেবিট ও ক্রেডিট কার্ড থেকে মুহূর্তেই বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন। এ সেবায় প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে বেসরকারি ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।

ভিসা থেকে বিকাশে টাকা আনার এই অ্যাড মানি সার্ভিস গ্রাহকদের জন্য আরো উন্নত সেবা নিশ্চিত করবে এবং একই সঙ্গে বিকাশের মাধ্যমে মোবাইল রিচার্জ, সেন্ড মানি, পেমেন্ট, ইউটিলিটি বিল প্রদান, টিকিট কেনা, বিমার কিস্তি পরিশোধ, মানি ট্রান্সফার ইত্যাদির মতো প্রয়োজনীয় সেবার ব্যবহারে আরো স্বাচ্ছন্দ্য এনে দেবে। বিশেষ করে চলমান এই জরুরি পরিস্থিতিতে, গ্রাহকরা এজেন্ট পয়েন্টে গিয়ে ক্যাশইন না করে ভিসা কার্ড থেকে সরাসরি বিকাশ অ্যাকাউন্টে টাকা নিয়ে আসতে পারবেন এবং তা প্রয়োজন অনুযায়ী খরচ করতেও পারবেন। —প্রেস বিজ্ঞপ্তি