সার্কের জরুরি তহবিলে অনুদান দেওয়ায় শেখ হাসিনার প্রতি মোদির কৃতজ্ঞতা

আপডেট : ২৫ মার্চ ২০২০, ০০:৪২

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) কোভিড-১৯ জরুরি তহবিলে অনুদান দেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার এক টুইট বার্তায় মোদি বলেন, কোভিড-১৯ জরুরি তহবিলে ১৫ লাখ মার্কিন ডলার অর্থ দেওয়ার ঘোষণা দেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। ঐক্য ও যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা কোভিড-১৯-এর চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব। গত ১৫ মার্চ সার্ক নেতৃবৃন্দের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই তহবিল গঠনের প্রস্তাব করেন।