প্রধানমন্ত্রী একটি মানবিক ও সাহসী সিদ্ধান্ত নিয়েছেন

আপডেট : ২৫ মার্চ ২০২০, ০০:৪৩

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম এমপি বিএনপি নেত্রীর মুক্তি প্রসঙ্গে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি মানবিক ও সাহসী সিদ্ধান্ত নিয়েছেন।

এই সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব। আমরা আশা করি, ভবিষ্যতে রাজনীতিতে বেগম জিয়া ও বিএনপি ইতিবাচক ভূমিকা রাখবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ১৪ দলের পক্ষ থেকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।