ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে ঈশ্বরগঞ্জ শিমুলতলি মোড়ে ট্রাক, অটোরিক্সা সংঘর্ষে ২ জন নিহত ও ২ জন আহত হয়েছে। বুধবার রাত ১১টায় ময়মনসিংহ হতে কিশোরগঞ্জগামী বাঁশ বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ২০-৮৪৭৪) ঈশ্বরগঞ্জ বাজারগামী যাত্রীবাহী একটি অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলে উপজেলা জাটিয়া গ্রামের রিক্সা চালক সিরাজুল ইসলাম (৫০) নিহত হন।
এ সময় দুর্ঘটনায় একই গ্রামের আব্দুল হামিদের পুত্র আবু ইউসুফ (৩৪), কড়ইকান্দি গ্রামের সুরুজ আলীর পুত্র মুনসুর (৩৪) ও খৈরাটি গ্রামের আব্দুল হেকিমের পুত্র ফেরদৌস আহমেদ (৪০) গুরুতর আহত হয়। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে নেওয়ার পথে গুরুতর আহত আবু ইউসুফ (৩৪) মারা যান।
আরও পড়ুনঃ উলিপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদকসহ ৯ নেতা আটক
পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
ইত্তেফাক/নূহু

