করোনা ভাইরাসের প্রভাবে স্থবির বিশ্বের ক্রীড়াঙ্গন। সতর্কতাবশত কোয়ারেন্টাইন তথা আইসোলেশনে যাচ্ছেন ক্রিকেটাররাও। এবার সপরিবারে হোম কোয়ারেন্টাইনে গেলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন বিষয়টি নিশ্চিত করেছে। রিপোর্টে বলা হয়েছে, ইতিমধ্যে অন্যদের সংস্পর্শ থেকে দূরে থাকছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক ও তার পরিবারের সদস্যরা। ঘরে থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছেন সুইং অফ সুলতান। জনসমাগম এড়িয়ে সারাক্ষণ গৃহবন্দিই থাকছেন তিনি। হোম কোয়ারেন্টাইন বেশ উপভোগ করছেন সাবেক এই বাঁহাতি পেসার।
আরো পড়ুন : ‘গুজব ছড়ানো শুধু নিন্দনীয় কাজই নয়, দণ্ডনীয় অপরাধও’
তার স্ত্রী শানেইরা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, ওয়াসিমের সঙ্গে ভালো সময় অতিবাহিত করছে তার মেয়ে আইলা। বাবার সঙ্গে চুল নিয়ে খেলছে সে।
ইত্তেফাক/ইউবি
