টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধুসেতু পূর্বপারে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। বুধবার ( ২৫ মার্চ ) দুপুর বারটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. রুবেল মিয়া ( ২৪)। তার বাড়ি নওগাঁ জেলায়।
আরো পড়ুন: বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ২০
বঙ্গবন্ধুসেতু ( পূর্ব ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আইয়ুবুর রহমান বলেন, টোল দিতে মোটরসাইকেলটি টোলপ্লাজায় দিকে যাচ্ছিল। এমন সময় একটি কাভার্ডভ্যানের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান। এসময় তার সাথে থাকা আরও একজন গুরুতর আহত হন।
ইত্তেফাক/এএএম
