নির্বাচনী জনসচেতনতার উদ্দেশ্যে শরণখোলায় সুজনের মানববন্ধন

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ১৭:০১

অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান এবং সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থী নির্বাচনের আহবানে বাগেরহাটের শরণখোলায় মানববন্ধন করেছে সুজন (সুশাসনের জন্য নাগরিক)। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার পাঁচরাস্তা বাদল চত্বর মোড়ে এ কর্মসূচী পালিত হয়।

আরও পড়ুনঃ কুমিল্লায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

প্রায় আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সুজনের উপজেলা কমিটির সভাপতি শেখ মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, সাংবাদিক ইসমাইল হোসেন লিটন, এনজিও সমন্বয় কমিটির সভাপতি মীর সরোয়ার হোসেন, মানবাধিকার কমিশনের সভাপতি মোতাসিম বিল্লাহ মাশুকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা অংশগ্রহন করেন। 

ইত্তেফাক/নূহু