নাসিরনগরে ১৮ জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আপডেট : ২৫ মার্চ ২০২০, ১৬:৫৪

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জেলা প্রশাসনের দেওয়া নিষেধাজ্ঞা অমান্য করে ফার্মেসি, কাঁচামাল পণ্য ও মুদি দোকান ব্যতীত অন্যান্য দোকান খোলা রাখার দায়ে ব্যবসায়ীসহ ১৮ জনকে  জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে পৃথক অভিযান চালিয়ে ৪৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

উপজেলা সদরসহ গোর্কণ বাজার, চৈয়ারকুড়ি বাজার, নুরপুর বাজার, ফুলপুর বাজার, ফান্দাউকবাজার, বুড়িশ্বর বাজারে ১৪ জন ব্যবসায়ীসহ ১৮ জনকে ৪৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী  এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  নিষেধাজ্ঞা অমান্য করায় তাদেরকে জরিমানা করা হয়েছে। 

আরো পড়ুন: শ্রীপুরে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

তবে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

ইত্তেফাক/এএএম