মহেশপুরে বিএনপি-জামায়াতের ৫২ নেতাকর্মী গ্রেফতার

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ১৭:১৩

ঝিনাইদহের মহেশপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ৫২জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গত ৩ দিনে নাশকতা মামলায় তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মহেশপুর থানা সূত্রে জানা গেছে, বুধবার রাতে অভিযান চালিয়ে হাবাশপুর গ্রামের মৃত জলিল ব্যাপারীর ছেলে বাবলু ব্যাপারী (৩২), বাঘাডাঙ্গা গ্রামের মৃত জাকের আলীরে ছেলে খাইরুল আলম (৫৮), পুরন্দপুর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে আব্দুস সাত্তার (৪৮), রামচন্দ্রপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে লিখন মণ্ডল, মথুরানগর গ্রামের মৃত হানেফ মল্লিকের ছেলে কাউছার আলী (৩৫), শ্রীরামপুর গ্রামের রবিউল হোসেনের ছেলে পিন্টু হোসেন (৩২) এবং সাড়াতলা গ্রামের মৃত বাবর আলীর ছেলে শাহিনুর রহমান (৫৩) ও তাহিনুর রহমানকে (৪৯) আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন গ্রাম থেকে ১৭ জনকে  এবং সোমবার রাত্রে যৌথ বাহিনী অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ২৭ জন নেতা কর্মীকে আটক করে।

আরো পড়ুন: বিলাইছড়িতে সাব মেশিনগানসহ আটক ৩​

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার ওসি রাশেদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় বিভিন্ন ধরনের নাশকতা মামলা রয়েছে।

ইত্তেফাক/বিএএফ