ময়মনসিংহের গফরগাঁওয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় মেরাজ (১২) নামে এক প্রতিবন্ধী কিশোর আগুনে পুড়ে মারা যায়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের নামাদিঘীরপাড় গ্রামে আলাউদ্দিন মাস্টারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আলাউদ্দিন মাস্টারের ভাতিজা বাচ্চু মিয়ার বসতঘরে বিদ্যুতের তার থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। এ সময় পাশের বাড়ি মোফাজ্জলের ঘরও পুড়ে যায়।
আরও পড়ুনঃ ‘ভোট বিপ্লবের’ ডাক ড. কামাল হোসেনের
এতে দুটি বসতঘরে থাকা আসবাবপত্রসহ সমস্ত মালামাল পুড়ে যায়। এ সময় বাচ্চুর ঘরের ভিতর থাকা বাচ্চুর চাচাতো ভাই মেজবাহ উল আলম বাবুল মাস্টারের প্রতিবন্ধী কিশোর ছেলে মেরাজ আগুনে পুড়ে মারা যায়। খবর পেয়ে গফরগাঁও ফায়ার সার্ভিস বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ইত্তেফাক/নূহু
