শ্রীপুরে স্পিনিং মিলে আগুন

আপডেট : ২৫ মার্চ ২০২০, ২২:২৫

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে অবস্থিত একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে আগুন লাগার পর জয়দেবপুর, শ্রীপুর, টঙ্গী, ভালুকা ও ত্রিশাল ফায়ার স্টেশনের আটটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। জমজম স্পিনিং মিলের ডেপুটি ম্যানেজার মো. আক্তারুজ্জামান জানান, দুপুরে কারখানার বিরতির সময় সোয়া ২টার দিকে কারখানার ব্লু রুম বিভাগ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। 

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মামুনুর রশিদ জানান, তাত্ক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ও আগুন লাগার কারণও জানা যায়নি। গাজীপুরের পুলিশ সুপার শামছুন্নাহার, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামছুল আরেফীন, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন শারমিনসহ উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা কারখানা পরিদর্শন করেছেন।