মুক্ত কাবুলের শিখ গুরুদুয়ারা, ২৫ প্রার্থনাকারী নিহত

আপডেট : ২৫ মার্চ ২০২০, ২২:৩৬

প্রায় ছয় ঘণ্টা বন্দুকযুদ্ধের পর আফগানিস্তানের কাবুলের শিখ গুরুদুয়ারায় হামলাকারী বন্দুকধারীকে হত্যা করেছে আফগান নিরাপত্তা বাহিনী। বন্দুকধারীর হামলায় গুরুদুয়ারায় ২৫ প্রার্থনাকারী নিহত হয়েছেন।

বুধবার আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কাবুলের পুরনো শহরের শোর বাজারে অবস্থিত এ গুরুদুয়ারায় একাকি এক বন্দুকধারী হামলা করে ২৫ জনকে হত্যা করে। পরে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে গেলে গুরুদুয়ারায় অবস্থান নেওয়া সব প্রার্থনাকারীকে জিম্মি করে। ছয় ঘণ্টার চেষ্টার পর বন্দুকধারীকে হত্যা করা হয়। এসময় নিরাপত্তা বাহিনী অন্তত ৮০ প্রার্থনাকারীকে উদ্ধার করেছে।

আরও পড়ুন: পার্সেলের বদলে এলো মানুষ!

এর আগে স্থানীয় সময় সকাল ৭টা ৪৫মিনিটে হামলা শুরু হওয়ার কথা জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান।

হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক টুইটবার্তায় জানিয়েছিলেন, তালেবান এ হামলার সঙ্গে সম্পৃক্ত নয়।

ইত্তেফাক/বিএএফ