বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরো এক টুইট বার্তায় এ কথা জানিয়েছে। টুইটে বলা হয়েছে, মানবিক কারণে খালেদা জিয়ার কারাভোগ ছয় মাসের জন্য স্থগিত করার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত জানায়। করোনা ভাইরাস সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যকে অগ্রাধিকার দেওয়া জরুরি।
