মহাকাশে ১৯৭ দিন থাকার মূল্য এই ভাবে দিতে হবে, ভাবতেও পারেননি নাসার মহাকাশ বিজ্ঞানী এ জে ড্রিউ ফিউস্টেল৷ টের পেলেন, যখন পৃথিবীতে ফিরলেন৷ পৃথিবীতে পা ফেলতেই পড়ে গেলেন তিনি৷ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে কিছুতেই টাল সামলাতে পারছেন না তিনি৷
ফিউস্টেলের ভিডিওটি এখন টুইটারে ভাইরাল। নাসা থেকে ৩ মহাকাশচারী গিয়েছিলেন আন্তর্জাতিক স্পেস স্টেশন ৷ সয়ুজ এমএস-৯ মহাকাশযানে গিয়েছিলেন তাঁরা৷ ১৯৭ দিন মহাকাশে কাটিয়ে ফিরেছেন তাঁরা৷
এরপরই বিপত্তি৷ সম্প্রতি ফিউস্টেলের পোস্ট করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, হাঁটতে কী পরিমাণ অসুবিধা হচ্ছে তাঁর৷ হাঁটতেই পারছেন না৷ দেখুন সেই ভিডিও৷
ইত্তেফাক/টিএস
