কোয়ারেন্টাইন না মানায় হাজীগঞ্জে প্রবাসীকে জরিমানা

আপডেট : ২৬ মার্চ ২০২০, ২০:২৬

করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম রোধে সরকারের সকল নির্দেশনা বাস্তবায়নে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযানের অব্যাহত রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী হোম কোয়ারেন্টাইন না মানায় এক প্রবাসীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ি গ্রামের বিদেশ ফেরত মো. মিজানুর রহমানকে ৫১০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

এসময় বড়কুল পূর্ব ইউনিয়নের বিভিন্ন স্থানে আড্ডা বন্ধ চায়ের দোকানগুলো বন্ধ করতে অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন, করোনা প্রতিরোধে জনস্বার্থে এবং জনসচেতনতা সৃষ্টি করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

ইত্তেফাক/জেডএইচ