ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য নিয়ে ভাবনা

আপডেট : ২৬ মার্চ ২০২০, ২১:১০

করোনা ভাইরাসের প্রবল সংক্রমণে এখন বিশ্ব জুড়ে কয়েক শ কোটি মানুষ বাসায় অবস্থান করছেন। নিয়মিত অভ্যাস ছেড়ে এই বাসায় থাকতে গিয়ে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন কি না—সেটাও একটা চিন্তা। গতকাল অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেছেন, তারা ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য নিয়ে ভাবছেন। তিনি বলেছেন, ‘আমাদের স্টাফ বা খেলোয়াড় যারা মূলত একা বাসায় আছে। তারা ঠিক আছে কি না—তা নিশ্চিত করতে সেই ছেলে ও মেয়েদের দিকে নজর রাখতে হবে আমাদের। আশা করি, পরিবারের পাশে থাকায় এবং খেলার চাপ থেকে দূরে থাকার একটা ইতিবাচক প্রভাব তাদের ওপর পড়বে। তার পরও আমরা সতর্ক আছি। খেলোয়াড় ও স্টাফদের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ায় আমাদের অসাধারণ সব ব্যবস্থা রয়েছে।’