করোনার প্রভাব

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল রোগীশূন্য!

আপডেট : ২৬ মার্চ ২০২০, ২১:৫০

করোনার কারণে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল রোগীশূন্য। বৃহস্পতিবার বেলা ১টার সময় হাসপাতালে গিয়ে দেখা যায়, ইমারজেন্সি ও আইসোলেশন ওয়ার্ডে যেমন কোনো রোগী নেই তেমনি সাধারণ ওয়ার্ডের ১ নম্বর ওয়ার্ডে মাত্র এক জন রোগী রয়েছে এবং ২ নম্বর ওয়ার্ডে কোনো রোগী নেই। সব শয্যা রোগীশূন্য। এদিকে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিত্সক বলেন, যেখানে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ রোগী জরুরি বিভাগে চিকিত্সা নিতে আসেন, সেখানে গতকাল বৃহস্পতিবার মাত্র ৫৫ জন রোগী জরুরি বিভাগে চিকিত্সা নিয়েছেন। বলতে গেলে হাসপাতাল ফাঁকা। কোনো রোগী নেই। করোনা ভাইরাসের কারণে রোগীর সংখ্যা কমে গেছে।

সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম বলেন, রোগীদের সেবার জন্য হাসপাতাল সবসময় প্রস্তুত। করোনা রোগী আসলেও তার বিষয়ে প্রাথমিক পরীক্ষারও ব্যবস্থা করা হয়েছে।