পশ্চিমের ছয় জেলায় ফলের চাষ বাড়ছে

আপডেট : ২৬ মার্চ ২০২০, ২১:৫০

পশ্চিমের জেলাগুলোতে বাড়ছে ফলের চাষ। অন্যান্য ফসল চাষের চেয়ে লাভ বেশি হওয়ায় অনেকে বাণিজ্যিকভাবে ফলের বাগান গড়ে তুলছেন। আমসহ এখন লিচু ও পেয়ারা বাগান তৈরি করছেন কৃষকরা। এছাড়াও কমলা, কুল, ড্রাগন, মালটাসহ অন্য ফলের বাগানও করছেন। ঝিনাইদহের কোটচাঁদপুরের ফলচাষি আতাউর রহমান বাবলু জানান, এক বিঘায় আমবাগান তৈরিতে হাজার দশেক টাকা খরচ হয়। এক বছর পর ফল ধরতে শুরু করে। আর বিঘাতে ৩০-৩৫ হাজার টাকা আয় হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর আঞ্চলিক অফিসের অতিরিক্ত পরিচালক মোহম্মদ আলি জানান, পশ্চিমের ছয় জেলায় আম ছাড়াও ২ হাজার ৮০৭ হেক্টরে লিচু, ২ হাজার ৭৩৭ হেক্টরে পেয়ারা, ১ হাজার ২০৫ হেক্টরে কুল, ৭১ হেক্টরে মালটা, ৫ হেক্টরে কমলা, ৩৯ হেক্টরে ড্রাগন ও এক একরে স্ট্রবেরি ফলের বাগান গড়ে তোলা হয়েছে।