নিয়ামতপুরে প্রবাসীদের বাড়িতে লাল পতাকা

আপডেট : ২৬ মার্চ ২০২০, ২১:৫৪

সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার নিয়ামতপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বাড়িতে বাড়িতে লাল নিশানা ও জেলা প্রশাসন থেকে প্রাপ্ত স্টিকার লাগানো হয়েছে। তিন বাড়িতে মোট ১০ জন রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা বলেন, বিদেশ ফেরত প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনের নিয়ম মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। ইউপি চেয়ারম্যান এবং গ্রাম পুলিশের সহায়তায় অন্যান্য ইউনিয়নে হোম কোয়ারেন্টাইনে থাকা সব ব্যক্তির বাড়িতেও লাল নিশানা ও স্টিকার লাগানো হচ্ছে।