অযাচিত হেমন্তিকা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২০:০৬

সবুজ শাড়ির লাল পাড়ে আকাশ নামে, কবিতা ভরতি আকাশ!

জলকাদা ভেঙে ঘরে ফিরে হেমন্তিকা পায়ের চিহ্নে হেমন্ত ছড়িয়ে...

আমন ধানের উঠোনে ঢেউ ভেঙে ঢেউ তুলে, সোনালি ঢেউ;

গাল বেয়ে হেমন্ত নামে, ফোটে মল্লিকা, শিউলি কামিনী ফুলেরা...

সূর্য যেন সূর্যের মুখোমুখি; কবিতার মতো চোখ না চোখের মতো কবিতা?

দুই মনের তুমুল দ্বন্দ্বে দিক হারাই

প্রত্যাশিত চোখে সাদা পায়রা ওড়ে, পৃথিবীব সব রঙে আঁকি ঘুমটা টানা সুখ...

ধান আর পায়ের মিলনে হেমন্তের পূর্ণতা

শব্দের বুননে সাজাই অযাচিত হেমন্তিকা