ইলেকট্রনিক মিডিয়া নিউজ এডিটরস ফোরামের যাত্রা শুরু

আপডেট : ২৭ মার্চ ২০২০, ০০:৩৩

ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত বার্তা সম্পাদক, সহযোগী বার্তা সম্পাদক, সহকারী বার্তা সম্পাদক ও বার্তাকক্ষ সম্পাদকদের নিয়ে নতুন সংগঠন ইলেকট্রনিক মিডিয়া নিউজ এডিটরস ফোরাম যাত্রা শুরু করেছে।

পেশাগত মর্যাদা রক্ষা ও মান উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময়, সম্প্রীতি জোরদার এবং পারস্পরিক কল্যাণে রাজধানীর একটি রেস্টুরেন্টে সম্প্রতি এক বৈঠক শেষে সংগঠনটি আত্মপ্রকাশ করে। নবগঠিত সংগঠনটির আহ্বায়ক হলেন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ। যুগ্ম-আহ্বায়ক মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক মো. আবদুর রউফ ও বাংলাভিশনের সিনিয়র নিউজরুম এডিটর নাসরীন গীতি। ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন :আকতার হোসেন (আরটিভি), মীর মাসরুর জামান (চ্যানেল আই), মাহমুদ হাশিম (দেশ টিভি), এ কে এম সাখাওয়াত হোসেন (নাগরিক টিভি), মোহাম্মদ এহসানুল করিম চৌধুরী (যমুনা টিভি), মো. মেহেদী হাসান (জিটিভি), নাজিয়া আফরিন মনামী (সময়), সুদীপ কুমার ঘোষ (এটিএন নিউজ), মোহাম্মদ শহিদুল আলম ইমরান (মোহনা টিভি), মো. জীবন আহমেদ সরকার (এনটিভি), পলাশ আহসান (৭১ টিভি), বরকতউল্লাহ সুজন (এটিএন বাংলা), মুস্তাফিজ গনি (ইনডিপেনডেন্ট টিভি), সাহাদাত্ রানা (এটিএন নিউজ), খালিদ বিন আনিস (নিউজ নাও টোয়েন্টিফোর ডটকম), মুক্তাদির অনিক (ডিবিসি), মো. রফিকুল করিম (এনটিভি), সুমন মুস্তাফিজ (বাংলা টিভি), মনিরা আক্তার (এনটিভি), নাদিয়া আফরিন (মাছরাঙা টিভি), আফসানা নিলা (ইটিভি), বিশ্বজিত্ দত্ত (বৈশাখী টিভি), আবু ওবায়দা টিপু (এশিয়ান টিভি), নূর মোহাম্মদ (মাই টিভি), এম এ মান্নান মিয়া (সময় টিভি), মুজাহিদুল ইসলাম সাকিফ (মাছরাঙা টিভি), মোহাম্মদ ফোরকান উল আলম (চ্যানেল ২৪), মুস্তফা মনোয়ার সুজন (এসএ টিভি), শাইখুল ইসলাম উজ্জল (আরটিভি) ও সুরাইয়া অনু (৭১ টিভি)। —প্রেস বিজ্ঞপ্তি