ব্রাহ্মণবাড়িয়া কারাগারে তিল ধারণের ঠাঁই নেই

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২০:৪৮

দিনদিন গ্রেফতারের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দীর সংখ্যা বাড়ছে। তাই এখন তিল ধারণের ঠাঁই নেই। সংশ্লিষ্ট সূত্র জানায়, কারগারটিতে ৫০৪ জন বন্দীর ধারণক্ষমতা সম্মন্ন কারাগার ব্রাহ্মণবাড়িয়া কারাগার। বৃহস্পতিবার পর্যন্ত বন্দীর সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৫৯৩জনে।

কারাগার সূত্রে জানা গেছে, প্রতিদিন ৩০ থেকে ৪০ জন বন্দী আসছে। জেলা কারাগারের নিরাপত্তা জোরদার করা হযেছে বলেও কর্তৃপক্ষ জানায়।

জেলা পুলিশের একটি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায বি এনপির ৪৬ জন ও জামায়াতের একজনকে গ্রেফতার করা হয়েছে।

ইত্তেফাক/নূহু