করোনা সচেতনতায় জনগণের পাশে গ্রামবাংলা পাঠাগার

আপডেট : ২৭ মার্চ ২০২০, ২০:০২

করোনা ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে জনগণকে সচেতন করছে সরকার। সরকারের পাশাপাশি বেসরকারি অনেক প্রতিষ্ঠানও এগিয়ে এসেছে  এ কাজে। এরই ধারাবাহিকতায় বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়ীয়া ইউনিয়নের এগিয়ে এসেছে সেচ্ছাসেবী প্রতিষ্ঠান গ্রামবাংলা পাঠাগার। 

সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের নিজ উদ্যোগে ও অর্থায়নে ইউনিয়নের নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে করোনা ভাইরাস থেকে সচেতন থাকার পরামর্শ দেয়। এজন্য তারা সচেতনতা লিফলেট, সাবান, মাস্ক, টিস্যু পেপার বিতরণ করে। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গ্রামবাংলা পাঠাগারের প্রতিষ্ঠাতা নূর হোসেন মামুন, প্রতিষ্ঠানের আজীবন সদস্য মারুফ হোসেন নান্না, আরিফুর রহমান মল্লিক, কাজী তাওরাত ও ডালিম হোসেনসহ আরো অনেকে। 

আরো পড়ুন: করোনা নিয়ে যা বললেন সালাউদ্দিন লাভলু

উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষ দিকে চীনে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচ লাখ ছাড়িয়েছে। ১৭৫টি দেশে ছড়িয়ে পড়েছে এটি। এই ভাইরাসে আজ শুক্রবার (২৭মার্চ) পর্যন্ত ২৪ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

ইত্তেফাক/এএএম