কিসের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়?

আপডেট : ২৭ মার্চ ২০২০, ২০:২৮

প্রথমে অধ্যায়গুলো সরব অথবা নীরব পাঠ করে নেবে।

০১. প্রাকৃতিক সার পুষ্টি হিসেবে ব্যবহার করে কে বেড়ে ওঠে?

উ: উদ্ভিদ।

০২. কিসের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়?

উ: পরাগায়ন।

০৩. বীজ থেকে কী জন্মায়?

উ: নতুন উদ্ভিদ।

০৪. কারা পরাগায়নে সাহায্য করে?

উ: পাখি, মৌমাছি ইত্যাদি।

০৫. বীজের বিস্তরণ  কী?

উ: মাতৃউদ্ভিদ থেকে বিভিন্ন স্থানের বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ।

০৬. বীজের বিস্তার কী গড়ে তুলতে সাহায্য করে?

উ: নতুন উদ্ভিদ আবাস।

০৭.উদ্ভিদ সূর্য থেকে কী পায়?

উ: শক্তি।

০৮. প্রাণী শক্তি পায় কোথা থেকে?

উ: খাদ্য।

০৯. বেঁচে থাকার জন্য জীবের কী প্রয়োজন?

উ: শক্তি।

১০. সকল প্রাণী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কিসের উপর নির্ভরশীল?

উ: উদ্ভিদের।

১১. শক্তি উদ্ভিদ থেকে কোথায় প্রবাহিত হয়?

উ: প্রাণীতে।

১২. খাদ্য শৃঙ্খলের শুরু কোথা থেকে?

উ: সবুজ উদ্ভিদ ।

১৩. খাদ্য শৃঙ্খল কাকে বলে?

উ: বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া হলো খাদ্য শৃঙ্খল।

১৪. যেকোনো বাস্তুসংস্থানে অনেকগুলো কী থাকে?

উ: খাদ্যশৃঙ্খল।

১৫. একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে কী তৈরি করে?

উ: খাদ্যজাল।

১৬. ব্যাঙ খাদ্য হিসেবে কী গ্রহণ করে?

উ: পোকামাকড়।

১৭. আবাসস্থল কাকে বলে?

উ: উদ্ভিদ যে স্থানে জন্মায় এবং প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে তাকে আবাসস্থল বলে।

১৮. পরাগায়ন কাকে বলে? 

উ: বীজ সৃষ্টির লক্ষ্যে এক ফুল থেকে অন্য ফুলে পরাগরেণুর স্থানান্তরকে পরাগায়ন বলে।

১৯. বীজের বিস্তরণ কাকে বলে?

উ: মাতৃউদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াকে বীজের বিস্তরণ বলা হয়।

২০. মাধ্যম কাকে বলে?

উ: কোনো কিছু স্থানান্তরের জন্য অথবা কোনো কাজ সম্পাদনের জন্য ব্যবহূত বস্তু, যন্ত্র বা উপায়।

২১. মাতৃ উদ্ভিদ কাকে বলে?

উ: যে উদ্ভিদের অঙ্গ বা বীজ থেকে নতুন উদ্ভিদের জন্ম হয় তাকে মাতৃ উদ্ভিদ বলে।