করোনা ভাইরাসে অর্থনৈতিক সংকট দীর্ঘায়িত হবে :ওইসিডি

আপডেট : ২৭ মার্চ ২০২০, ২০:৪৫

নভেল করোনা ভাইরাসের ক্ষত ২০০৮ সালের অর্থনৈতিক সংকটকে ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে ওইসিডি। আন্তর্জাতিক এ সংস্থাটি জানিয়েছে, আগামী কয়েক মাসের মধে বিশ্বের বড়ো বড়ো কয়েকটি দেশে সংকট দেখা দিবে। আর এবারকার সংকট দীর্ঘস্থায়ী হবে। কারণ এবার এরই মধ্যে অনেকেই বেকার হয়ে গেছেন। তাছাড়া বড়ো-ছোট সব ধরনের ব্যবসা-বাণিজ্যই ব্যাপকভাবে ক্ষতির শিকার হয়েছে।