যুক্তরাষ্ট্রে লাখো কর্মসংস্থান কমার শঙ্কা

আপডেট : ২৭ মার্চ ২০২০, ২০:৪৬

করোনা ভাইরাস মহামারির কারণে যুক্তরাষ্ট্রে লাখ লাখ মানুষ তাদের কর্মসংস্থান হারাতে পারে বলে দেশটির অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন। কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি সরকার নানা প্রণোদনা দিলেও কর্মসংস্থান কমবে বলে মনে করেন তারা। গোল্ডম্যান স্যাকস মনে করে আগামী সপ্তাহেই চাকরি হারাবেন সাড়ে ২২ লাখ। ব্যাংক অব আমেরিকা মনে করে এ সংখ্যা হবে ৩০ লাখ।

 

—নাঈমা সুলতানা