নীলফামারী কারাগারের বন্দিরা ফোন করার সুযোগ পাচ্ছে

আপডেট : ২৭ মার্চ ২০২০, ২১:৩৮

নীলফামারী কারাগারে বন্দিরা পরিবারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সুযোগ পাচ্ছেন।  বৃহস্পতিবার থেকে এটা শুরু হয়েছে। নতুন এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আব্দুল মোত্তালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান, জেল সুপার আরিফ হোসেন ও জেলার মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।

জেলা কারাগারের জেলার মুশফিকুর রহমান জানান, নীলফামারীতে এই সুবিধা আগে ছিল না। এর ফলে সপ্তাহে এক দিন বন্দিরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারবেন।