পৌর এলাকার কুকুনা গ্রামে বিষধর সাপের কামড়ে সুয়াদ মোল্লা (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। সে মাগুরা পুলিশ লাইন স্কুলের ৪র্থ শ্রেণির এক ছাত্র ও ঐ গ্রামের সাজ্জাদ মোল্লার ছেলে ।
হাসাপাতারেল জরুরী বিভাগ ও পারিবারিক সুত্রে জানা যায়, নিহত সুয়াদ মোল্লা বাড়ির পাশের একটি গাছের গর্তে পাখির বাচ্চা ধরার জন্য হাত দিলে বিষধর সাপ কাঁমড় দেয়। আশংকাজনক অবস্থায় তাকে মাগুরা ২৫০ শর্য্যা হাসাপালের জরুরী বিভাগে আনা হলে চিকিত্সক তাকে মৃত ঘোষনা করেন।
