ভারতের তামিলনাড়ুতে রক্ত গ্রহনের মাধ্যমে এইচআইভি সংক্রমনের শিকার হয়েছেন এক অন্তসত্ত্বা নারী। তামিলনাড়ুর ভিরুধুনগর জেলার ছাত্তুরের একটি সরকারী হাসপাতালে এ ঘটনা ঘটে। এদিকে এই ঘটনার চাপ সামলাতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছেন রক্তদাতা যুবক।
গত তিন ডিসেম্বর সাধারণ চেক-আপের জন্য হাসপাতালটিতে যান তামিলনাড়ুর ওই অন্তসত্ত্বা নারী। চেক-আপে শরীরে রক্তস্বল্পতা দেখা দিলে তাকে রক্ত গ্রহনের জন্য বলা হয়। রক্তের ব্যাগে নিরাপত্তা লেভেল ছিল। যা প্রকাশ করছিল, এ রক্তে কোনো দোষ নেই। কিন্তু রক্ত গ্রহনের চার দিন পর গ্রহীতার শরীরে এইচআইভির জীবাণু ধরা পড়ে।
এই ঘটনায় প্রাথমিকভাবে হাসপাতালটির তিন স্বাস্থ্যকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানা গেছে, নিজ আত্মীয়ের জন্য রক্তদান করলেও রক্তদাতা যুবকের রক্ত সে সময় তার আত্মীয়ের প্রয়োজন হয় নি। তা পরবর্তীতে হাসপাতালের ব্লাড ব্যাংকে রাখা হয়েছিল।
পরবর্তী অনুসন্ধানে উঠে আসে, ওই তরুণ ২০১৬ সালে ছাত্তুরের একটি ক্যাম্পে রক্ত দেওয়ার সময় এইচআইভি দ্বারা আক্রান্ত হন।
অন্যদিকে অন্তসত্ত্বা নারীর এইচআইভি সংক্রমণের ঘটনায় চাপে আছে রক্তদাতা তরুণের পরিবার। চাপ সামলাতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছেন রক্তদাতা সেই যুবক।
ইত্তেফাক/দিপু/নূহু
