দৈনিক ইত্তেফাকের বাঁশখালী সংবাদদাতা শাহ মুহাম্মদ শফিউল্লাহর মা বৃহস্পতিবার চট্টগ্রামের পাঁচলাইশ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি চার পুত্র ও তিন কন্যা রেখে যান। বৃহস্পতিবার বাঁশখালী পৌরসভার লস্কর পাড়া জামে মসজিদ ময়দানে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
