বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) - এর ব্যবস্থাপনায় সম্প্রতি শেষ হলো ১০ সপ্তাহব্যাপী ‘ট্রেনিং বিজনেস টু ই-বিজনেস’ শীর্ষক একটি ট্রেনিং কার্যক্রম। ট্রেনিং কার্যক্রমটির সার্বিক সহযোগীতায় ছিল ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। ট্রেনিং কার্যক্রমটির সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রনালয়ের সচিব মো. মফিজুল ইসলাম, বিএফটিআই এর প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ, ডব্লিউটিও সেলের পরিচালক বাণিজ্য মন্ত্রনালয়ের সচিব মো. হাফিজুর রহমান এবং ই-ক্যাব-এর জেনারেল ম্যানেজার মো. মেহেদী হাসান উপস্থিত থেকে প্রশিক্ষণ সম্পন্নকারীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করেন।
অনুষ্ঠানে মো. মফিজুল ইসলাম প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীতার কথা উল্লেখ করেন। অন্যদিকে প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান বাস্তবজীবনে প্রয়োগ করে কিভাবে ই-কমার্স ব্যবসায় সাফল্য লাভ করা যায় সে সম্পর্কে বিএফটিআই’র প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ ধারণা প্রদান করেন।
সারাদেশ থেকে ২৫০ জন উদ্যোক্তা এই প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণার্থীরা সোশ্যাল মিডিয়া, কনটেন্ট মার্কেটিং, ই-মেইল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ডিজিটাল মার্কেটিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন যা তাদেরকে একজন পূর্ণাঙ্গ ই-কমার্স উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে।
