ধামরাইয়ে হাটবাজারে লোকসমাগম, হোম কোয়ারেন্টাইনে ১২৫

আপডেট : ২৭ মার্চ ২০২০, ২২:৩৭

করোনা আতঙ্ক; ব্যাপক সতর্কতা ও সচেতনতার মধ্যেও বৃহস্পতিবার উপজেলার কালামপুরে সাপ্তাহিক হাটে ব্যাপক লোকসমাগম হয়েছে। গতকাল শুক্রবার সকালের বাজারেও ব্যাপক লোক সমাগম হয়েছে। বিষয়টি নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. রবিউল করিম বলেন, ‘আমরা চেষ্টা করছি কিন্তু লোকসমাগম ঠেকাতে পারছি না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক ইজারাদারের সঙ্গে যোগাযোগ করতে বলেন। তিনি আরো বলেন, কাঁচাবাজার চলবে তবে লোকসমাগম হতে হবে সীমিত।’

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সূত্রে জানা যায়, শুক্রবার পর্যন্ত ধামরাই উপজেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১২৫ জন।