দোহারে জেলা পরিষদের অর্থায়নে মাস্ক বিতরণ

আপডেট : ২৭ মার্চ ২০২০, ২২:৪০

দোহারে জেলা পরিষদের অর্থায়নে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান এসব মাক্স বিতরণ করেন।

এছাড়া সম্প্রতি ঢাকা জেলার পাঁচটি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের হাতে ৫ হাজার মাস্ক তুলে দিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান। একই সাথে ইউনিয়নগুলোতেও মাস্ক এবং করোনা প্রতিরোধে জনসচেতনতার লিফলেট বিতরণ করা হয়েছে।

জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, তার ব্যক্তিগত অর্থায়নে শিগিগরই হতদরিদ্রদের মাঝে চাল, ডালসহ প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হবে।