৬২ জেলায় সেনাবাহিনীর ৩ হাজার সদস্য কাজ করছে

আপডেট : ২৮ মার্চ ২০২০, ০০:০৬

দেশের ৬২টি জেলায় গতকাল শুক্রবার সেনাবাহিনীর ৩০৫টি দল করোনা ভাইরাস প্রতিরোধে স্থানীয় প্রশাসনের সঙ্গে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে। ৩ হাজারের অধিক সেনাসদস্য এ সব কার্যক্রম পরিচালনা করে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর এ তথ্য জানায়।