আশুগঞ্জে জুয়াড়িকে পিটিয়ে হত্যা

আপডেট : ২৮ মার্চ ২০২০, ০১:০৭

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ জুয়ার আসরে জাহাঙ্গীর আলম (৫১) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা সদরেরমুন্সি মার্কেটের পাশে পোড়াগুদামে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর চরচারতলা গ্রামেররমৃত ইলু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে পোড়াগুদামে জুয়ার আসর চলে আসছে। জুয়ার আসরে জাহাঙ্গীর নিয়মিত জুয়া খেলতেন।

তবে শুক্রবার বিকেলে জুয়া খেলার সময় কয়েকজন দুর্বৃত্ত জুয়ার আসরে গিয়ে জাহাঙ্গীরকে মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আশুগঞ্জ থানা পুলিশের ওসি জাবেদ মাহমুদ জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/কেকে